কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি প্রশ্নাবলীর সমাধান
১. কম্পিউটার সিস্টেমের কর্মদক্ষতা পরিমাপ করা হয় কী পরিমাপের জন্য?
(ক) সিস্টেমের নাম
(খ) সিস্টেমের কার্য ক্ষমতা (Performance)
(গ) শুধু বিদ্যুৎ শক্তির খচরের পরিমাণ
(ঘ) স্টোরেজ ধারণ ক্ষমতা
খ
ব্যাখ্যা: কম্পিউটার সিস্টেমের কর্মদক্ষতা (Performance) বলতে বোঝায় একটি কম্পিউটার কত দ্রুত এবং কার্যকরভাবে কাজ সম্পাদন করতে পারে।
২. নিচের কোন ডিভাইসটি প্রধানত এমবেডেড ওয়েব সিস্টেমে ব্যবহৃত হয়?
(ক) হার্ডডিস্ক
(খ) সুপার কম্পিউটার
(গ) হাই-এন্ড সার্ভার
(ঘ) মাইক্রোকন্ট্রোলার
ঘ
ব্যাখ্যা: এমবেডেড সিস্টেম (যেমন স্মার্ট ওয়াচ বা IOT ডিভাইস) হলো নির্দিষ্ট কাজের জন্য তৈরি ছোট, স্বল্প-শক্তির কম্পিউটার, তাই এই ধরনের সিস্টেমে প্রসেসিং ও নিয়ন্ত্রণের জন্য মাইক্রোকন্ট্রোলার প্রধানত ব্যবহৃত হয়।
৩. ই-মেইল সুরক্ষিত অনলাইনে লেনদেন প্রধানত কোন প্রোটোকল ব্যবহৃত হয়?
(ক) DHCP
(খ) SMTP
(গ) HTTPS
(ঘ) ARP
গ
ব্যাখ্যা: ই-মেইল সুরক্ষিতভাবে আদান-প্রদান এবং অনলাইন আর্থিক লেনদেনের সময় ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানত HTTPS (Hypertext Transfer Protocol Secure) প্রোটোকল ব্যবহৃত হয়, কারণ এটি ডেটা এনক্রিপ্ট করে এবং প্রেরক ও প্রাপকের মধ্যে একটি সুরক্ষিত সংযোগ তৈরি করে। যদি সুরক্ষিত না বলতো তাহলে SMTP হতো।
৪. নেটওয়ার্কিংয়ের মাঝে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
(ক) রাউটার
(খ) সুইচ
(গ) ব্রিজ
(ঘ) হাব
ক
ব্যাখ্যা: নেটওয়ার্কিংয়ে বিভিন্ন নেটওয়ার্কের (যেমন: আপনার ঘরের নেটওয়ার্ক এবং ইন্টারনেটের নেটওয়ার্ক) মধ্যে যোগাযোগ স্থাপন করে ডেটা প্যাকেজগুলো গন্তব্যে পৌঁছানোর জন্য রাউটার ব্যবহৃত হয়। এটি একাধিক ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করে।
৫. ক্লাউড কম্পিউটিং-এর কোন মডেলে অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদের প্ল্যাটফর্ম সরবরাহ করে?
(ক) IaaS
(খ) SaaS
(গ) PaaS
(ঘ) DaaS
গ
ব্যাখ্যা: PaaS (Platform as a Service) মডেলে ক্লাউড সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো প্রোগ্রামারদের জন্য অ্যাপ্লিকেশন তৈরি, পরীক্ষা ও পরিচালনার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম এবং টুলসহ একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম সরবরাহ করে।
৬. একটি কম্পিউটার সিস্টেমে 110010112 বাইনারি সংখ্যাটির মান ডেসিমেলে কত হবে?
(ক) ৯৫
(খ) ৯৩
(গ) ২০৩
(ঘ) উপরের সবকটি হতে পারে
গ
ব্যাখ্যা: বাইনারি সংখ্যাটির প্রতিটি অঙ্ককে তার স্থানীয় মান (1, 2, 4, 8, 16, 32, 64, 128) দ্বারা গুণ করে যোগ করলে যোগফল 203 পাওয়া যায়।
৭. কোন CPU আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহৃত হয়?
(ক) X86
(খ) X64
(গ) Qualcomm
(ঘ) RISC
ঘ
ব্যাখ্যা: স্মার্টফোনগুলো স্বল্প-শক্তির ব্যাটারি দিয়ে চলে এবং দ্রুত কাজ করার জন্য RISC (Reduced Instruction Set Computer) আর্কিটেকচার ব্যবহৃত হয়, কারণ এটি সরল ডিজাইন হওয়ায় কম বিদ্যুৎ খরচ করে এবং দ্রুত প্রক্রিয়াকরণ সম্পন্ন করে।
৮. কম্পিউটারটি স্টার্ট-আপ এর সময় সঠিক অর্ডার নিচের কোনটি?
(ক) POST→Kernel→Bootloader
(খ) Kernel→POST→Bootloader
(গ) Kernel→Bootloader→POST
(ঘ) POST→Bootloader→Kernel
(ঘ) POST→Bootloader→Kernel
ঘ
ব্যাখ্যা: কম্পিউটার চালু হলে প্রথমে POST (Power On Self Test) হয়। এতে হার্ডওয়্যার সঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করা হয়। এরপর Bootloader লোড হয়, যা অপারেটিং সিস্টেম খুঁজে বের করে। সবশেষে Kernel লোড হয়ে সিস্টেম চালু করে।
৯. কোন ধরনের Storage Device সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন?
(ক) HDD
(খ) Floppy Disk
(গ) SSD
(ঘ) SSHD
গ
ব্যাখ্যা: SSD-তে কোনো ঘূর্ণায়মান ডিস্ক বা যান্ত্রিক অংশ না থাকায় এটি HDD (Hard Disk Drive) এবং অন্যান্য ডিস্ক-ভিত্তিক স্টোরেজ ডিভাইসের চেয়ে অনেক দ্রুত ডেটা অ্যাক্সেস করতে পারে।
১০. ধরা যাক Algorithm A এর running time O(n2) এবং Algorithm B এর running time O(n)। তাহলে নিচের কোনটি সর্বোত্তম?
(ক) Algorithm A, Algorithm B এর চেয়ে দ্রুত গতি সম্পন্ন
(খ) Algorithm A, Algorithm B এর চেয়ে ধীর গতি সম্পন্ন
(গ) Algorithm B, Algorithm A এরচেয়ে asymptotically ধীর গতি সম্পন্ন
(ঘ) Algorithm B সর্বদা Algorithm A এর চেয়ে দ্রুত চলে
ব্যাখ্যা: Algorithm A এর O(n) মানে ইনপুট বড় হলে সময় দ্রুত বাড়ে। Algorithm B এর O(n) মানে সময় তুলনামূলক কম বাড়ে। তাই বড় ইনপুট B সবসময় A এর চেয়ে দ্রুত। যেহেতু O(n²) > O(n) asymptotically (অর্থাৎ বড় input size এর ক্ষেত্রে), তাই Algorithm A ধীরে চলে Algorithm B এর তুলনায়।
১১. LLM চালানোর জন্য নিম্নোক্ত কম্পিউটারে কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
(ক) RAM
(খ) Processor
(গ) Graphics Card
(ঘ) Storage Device
ব্যাখ্যা: LLM চালাতে দ্রুত parallel computation লাগে। এই কাজের জন্য Graphics Card (GPU) সবচেয়ে কার্যকর।
১২. Quantum Computing এর জনক কাকে মনে করা হয়?
(ক) David Deutsch
(খ) Richard Feynman
(গ) Paul Benioff
(ঘ) Alexei Kitaev
ব্যাখ্যা: পদার্থবিজ্ঞানী Richard Feynman ১৯৮০-এর দশকে প্রথম প্রস্তাব করেন যে কোয়ান্টাম মেকানিক্সের নীতি ব্যবহার করে ক্লাসিক্যাল কম্পিউটার যা করতে পারে না, তেমন শক্তিশালী গণনা সম্ভব, যা কোয়ান্টাম কম্পিউটার-এর ধারণার ভিত্তি স্থাপন করে।
সাম্প্রতিক প্রশ্নের উত্তর
১. যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ইরানে কবে হামলা করে?
(ক) ২১ জুন, ২০২১
(খ) ২১ জুন, ২০২২
(গ) ২২ জুন, ২০২১
(ঘ) ২১ জুন, ২০২৩
উত্তর: খ
২. ইরানের ফর্দো (Fordow) পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত?
(ক) ইসফাহান
(খ) ইলাম
(গ) বুমহের
(ঘ) আলবোজ
উত্তর: –
সঠিক উত্তর: কোম প্রদেশ
৩. আফগানিস্তানের তালেবান সরকারের বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি?
(ক) ইরাক
(খ) চীন
(গ) রাশিয়া
(ঘ) পাকিস্তান
উত্তর: গ
৪. ‘The One Big Beautiful Bill Act’ এ USA হতে Remittance প্রেরণ করতে কী পরিমাণ কর ধার্য করা হয়েছে?
(ক) ৫%
(খ) ৩%
(গ) ২%
(ঘ) ১%
উত্তর: ক
৫. সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া ৩০০ বছরের পুরোনো শহরের নাম কী?
(ক) মাচুপিক
(খ) কোরাল
(গ) পেনিকো
(ঘ) কুয়েজা
উত্তর: গ
৬. ৭ আগস্ট ২০২৪ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনের স্বাক্ষরকারী দেশের সংখ্যা-
(ক) ১৯২টি
(খ) ১৯৩টি
(গ) ১৯৫টি
(ঘ) ১৯৪টি
উত্তর: ঘ
৭. ২০২২ সালের জানুয়ারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা-
(ক) প্রায় উনিশ কোটি
(খ) প্রায় সাড়ে সতেরো কোটি
(গ) প্রায় আঠারো কোটি
(ঘ) প্রায় সতেরো কোটি
উত্তর: ঘ
৮. বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশী কর্মরত রয়েছে?
(ক) সৌদি আরব
(খ) সংযুক্ত আরব আমিরাত
(গ) মালয়েশিয়া
(ঘ) ইতালি
উত্তর: ক
৯. জুলাই শহীদ দিবস কোনটি?
(ক) ১ জুলাই
(খ) ২৫ জুলাই
(গ) ৫ আগস্ট
(ঘ) ১৬ জুলাই
উত্তর: ঘ
১০. বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন?
(ক) ২০২৪ সালের ৫ আগস্ট
(খ) ২০২৪ সালের ৬ আগস্ট
(গ) ২০২৪ সালের ৭ আগস্ট
(ঘ) ২০২৪ সালের ৮ আগস্ট
উত্তর: ঘ